মোহাম্মদ আরিফুল ইসলাম

| birth_place = কিশোরগঞ্জ, বাংলাদেশ | height = | position = রক্ষণভাগের খেলোয়াড় | currentclub = | clubnumber = | years1 = ২০০৭ | clubs1 = ফরাশগঞ্জ | caps1 = | goals1 = | years2 = ২০০৮–২০১০ | clubs2 = ঢাকা মোহামেডান | caps2 = | goals2 = | years3 = ২০১০–২০১১ | clubs3 = শেখ জামাল | caps3 = | goals3 = | years4 = ২০১১–২০১২ | clubs4 = মুক্তিযোদ্ধা সংসদ | caps4 = | goals4 = | years5 = ২০১২–২০১৩ | clubs5 = ঢাকা মোহামেডান | caps5 = | goals5 = | years6 = ২০১৩–২০১৫ | clubs6 = শেখ জামাল | caps6 = | goals6 = | years7 = ২০১৬ | clubs7 = ঢাকা আবাহনী| caps7 = | goals7 = | years8 = ২০১৭–২০১৮ | clubs8 = সাইফ | caps8 = ১৯ | goals8 = ০ | years9 = ২০১৯ | clubs9 = শেখ রাসেল | caps9 = ১১ | goals9 = ০ | nationalyears1 = ২০১০ | nationalteam1 = বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | nationalcaps1 = ৩ | nationalgoals1 = ০ | nationalyears2 = ২০০৬– | nationalteam2 = বাংলাদেশ | nationalcaps2 = ২৮ | nationalgoals2 = ০ | club-update = ০৬:৩২, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি) | nationalteam-update = ০৬:৩২, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি) }} মোহাম্মদ আরিফুল ইসলাম (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৮৭; আরিফুল ইসলাম নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি সর্বশেষ বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৭–০৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ফরাশগঞ্জের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০০৮–০৯ মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছেন। ঢাকা মোহামেডানে ২ মৌসুম অতিবাহিত করার পর শেখ জামালের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা মোহামেডান, শেখ জামাল, ঢাকা আবাহনী এবং সাইফের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি সাইফ হতে শেখ রাসেলে যোগদান করেছেন।

২০১০ সালে, আরিফুল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এর প্রায় ৪ বছর পূর্বে ২০০৬ সালে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

দলগতভাবে, আরিফুল এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি ঢাকা মোহামেডানের হয়ে, ১টি শেখ জামালের হয়ে এবং ২টি ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন। উইকিপিডিয়া দ্বারা উপলব্ধ